ঢাকাসোমবার , ১৬ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফুলপুরে আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

চমক নিউজ, বেনাপোল অফিস
আগস্ট ১৬, ২০২১ ১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলপুরে আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

 

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-

ময়মনসিংহের ফুলপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফুলপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

ফুলপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌর মেয়র শশধর সেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, পৌর আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুস ছালাম আকন্দ, সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এটিএম মনিরুল হাসান টিটু, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারন সম্পাদক মাহবুবুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

স/বি