আটপাড়ায় শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
মোঃ আসাদুজ্জামান খান সোহাগ, নেত্রকোনা প্রতিনিধি: জাতির পিতার শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নেত্রকোনা আটপাড়ায় উপজেলা প্রশাসন,আওয়ামীগ ও সহযোগী সংগঠন,মুক্তিযুদ্ধা কমান্ড,থানা প্রশাসন, আটপাড়া ডিগ্রি কলেজ, দলিল লেখক সমিতি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন সামাজিক দূরত্ব নিশ্চিত পূর্বক স্বাস্থ্য বিধি অনুসরণ করে বিভিন্ন কর্মসূচী পালন করে।
এরই অংশ হিসেবে উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়।
সকাল ৯ ঘটিকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধা কমান্ড এর আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পন করা হয়। সকাল ৯ঃ৩০ মিনিটে বঙ্গবন্ধু প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ, সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে হল রুমে নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা”র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া”র সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
এ সময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি হাজী খায়রুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন,প্যানেল চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুুরী রেখা, ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ জাফর ইকবাল, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
সকাল ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড এর আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া সুবিধাজনক সময়ে উপজেলার সকল মসজিদ ও মন্দিরে জাতির জনকের শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বিশেষ মোনাজাত, প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে অনলাইনে মহান জাতীয় শোক দিবস উপলক্ষে বক্তৃতা, কবিতা আবৃতি সহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে উপজেলা আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয়,দলীয়, ও কালো পতাকা উত্তোলন,কালো ব্যাজ ধারন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান,আলোচনা সভা,ও মিলাদ অনুষ্টিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন আহম্মেদ সহ বক্তারা ১৫ই আগস্ট এর মাস্টার মাইন্ড জেনারেল জিয়ার মরণোত্তর বিচার দাবি করেন।
কর্মসূচি পালনকালে উপস্হিত ছিলেন ওসি তদন্ত খোকন সাহা,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, অধ্যক্ষ মোজাম্মেল হক,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফেরদৌস রানা আন্জু,বীর মুক্তিযুদ্ধা সুলতান উদ্দিন আহম্মদ, মহিলা লীগের সাধারন সম্পাদক ফৌজিয়া নাসরিন,শ্রমিক লীগের সভাপতি উত্তম কুমার অমল দত্ত সম্পাদক খায়রুল ইসলাম,তাঁতী লীগের সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক আসাদুজ্জামান সোহাগ, যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান নিজাম,সম্পাদক রোকনুজ্জামান রোকন, জেলা সেচ্ছাসেবকলীগ সহ সভাপতি রাশেদুল হাবিব ভূইয়া ইকবাল,জিয়াউল হক চৌধুরী, উপজেলা সভাপতি রফিকুল ইসলাম শাহিন, সম্পাদক কবীর তালুকদার, ছাত্রলীগ সভাপতি রাহাদ বিশ্বাস,সম্পাদক তানভীর আহমেদ আটপাড়া উপজেলা প্রেসক্লাবে সভাপতি জহিরুল ইসলাম খান হিরা। উপজেলা সাংবাদিক ফোরাম সাংবাদিক বৃন্দ প্রমুখ।
স/বি

