তারাকান্দায় মায়ের হাতে ২২ দিনের শিশু খুন
মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-
ময়মনসিংহের তারাকান্দায় গতকাল ৭ আগষ্ট শনিবার সকাল অনুমান ১১ ঘটিকায় তারাকান্দা থানাধীন লালমা গ্রামে রাত অনুমান ৩ ঘটিকার সময় ২২ দিনের একটি ছেলে শিশু চুরি হয়েছে।
এঘটনা মোবাইল ফোনে সংবাদ পেয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি আবুল খায়ের সোহেল বিষয়টি চাঞ্চল্যকর ও স্পর্শ কাতর ভেবে তাৎক্ষণিক সময়ে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুর মাতা, দাদা, ও দাদীর সহিত আলোচনা করে।
এ ঘটনায় তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেল জানান, শিশুটির মাতার সাথে আলোচনা কালে জানা যায়, রাত ০৩.০০ ঘটিকার সময় সাদা কাপড় পরিহিত দুজন অপরিচিত মহিলা আসিয়া তার নাম ধরে ডাক দিয়ে বলে, “তোমার বাবুকে পানি খাওয়াবো, বাচ্চা দাও”। পরে শিশুর মা মহিলাদেরকে বাচ্চা দিয়া দেয়।
শিশুর মায়ের এমন বক্তব্য কাল্পনিক মনে হলে শিশুর মাকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করি। এমতাবস্তায় বিকাল ০৫.০০ ঘটিকার সময় তাদের ঘরের পিছনের পুকুরে শিশুর মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহের সকল আইনগত কার্যক্রম শেষে শিশুর মাকে সারারাত ব্যাপী জিজ্ঞাসাবাদ করি। কিন্তু সচুতুর মা বারবারই দুইজন মহিলা তার শিশুকে নিয়েছে বলিয়া কথা এড়িয়ে যায়।
আমরাও নাছোড়বান্দা, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মা নিজের শিশু হত্যার কথা স্বীকার করে। অতঃপর উক্ত ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করিলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সোহেল অসংখ্য ধন্যবাদ জানান এ ঘটনায় ধারাবাহিকভাবে দিনরাত পরিশ্রম করে জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটনকারী অফিসার পুলিশ পরিদর্শক তদন্ত জনাব ঝুটন কুমার বর্মন, এস আই/ সাইদুর রহমান, এস আই /আবুল কালাম আজাদ, নারী এস আই /রুপালি আক্তার দের। ওসি আরও বলেন মায়ের কোলে নিরাপদ থাকুক সকল শিশু এই কামনা করছি।
স/বি

