ঢাকাসোমবার , ৯ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর ঘর পেয়ে আনন্দে আফ্লুত খোকন রবিদাস

চমক নিউজ, বেনাপোল অফিস
আগস্ট ৯, ২০২১ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর ঘর পেয়ে আনন্দে আফ্লুত খোকন রবিদাস

রাখাল বিশ্বাস, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি-

নেত্রকোনার কেন্দুয়ার বলাইশিমুল ইউনিয়নের বেজগাঁও গোদারাঘাটে খেয়াপাড়ের কাজ করতেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দাবীদার খোকন রবিদাস। নিজের জমি তো নেই-ই মাথা গোঁজার মত কোন ঘরও ছিলনা তার।

কয়েক বছর আগে পাটেশ্বরী নদীতে ব্রীজ হয়ে যাওয়ার পর গোদারা বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে জুতো সেলাইয়ের কাজ করতেন বিভিন্ন স্থানে। ব্রীজের নীচে এক কোনে ভাঙ্গা একটি ছাপড়া ঘর বেঁধে কোন রকমে সেখানেই স্ত্রী সন্তান নিয়ে থাকতেন খোকন রবিদাস। এমন মানুষদের জন্য সরকার পাকাঘর উপহার দিচ্ছেন তাও জানতেন না তিনি।

একদিন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খবিরুল আহসান দেখলেন খোকন রবিদাসের এই অমানবিক জীবন যাপন। তিনি খোকন রবিদাসকে তালিকাভুক্ত করলেন “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এর আওতায় নওপাড়া আশ্রয়ন প্রকল্পে। তিনি পেয়ে গেলেন একটি আধাপাকা সুন্দর ঘর। এখানে স্ত্রী সন্তান নিয়ে এসে সাথী ও প্রতিবেশী হিসেবে পেলেন নওপাড়া গ্রামের সদ্যপ্রয়াত ভুট্টো রবিদাস ও তার স্ত্রী স্বরসতী রবিদাস, দনাচাপুর গ্রামের টিটু দত্ত ও তার স্ত্রী ললিতা রানী সরকার এবং নাঈম আহম্মদকে।

তারা একে অপরের আনন্দ বেদনা ভাগাভাগি করে নিচ্ছেন প্রতিদিন। শনিবার (৭ আগস্ট) সরজমিনে গিয়ে কথা বললে, খোকন রবিদাস ও তার স্ত্রী ঘর পাওয়ার আনন্দে আফ্লুত হয়ে বলেন, জীবনে ভাবিনি আমরা পাকাঘরে ঘুমাইতে পারব। কারণ সারাজীবন নদীতে খেয়া দিয়ে রাতে নদীরপাড়ে ভাঙ্গাঘরে ঘুমাইতাম।

মেঘ আইলে শইল ভিইজ্যা যাইত। অহন আরামে ঘুমাইতে পারতাছি। শেখ হাসিনারে ধন্যবাদ দেই। ধন্যবাদ দেই কেন্দুয়ার এ্যাসিল্যান্ড স্যারেরে আমারে ঘরের ব্যবস্থা কইরা দেওয়ার জন্য। আশ্রয়নের অন্যদের মুখেও আনন্দের হাসি। তারাও খুব কষ্টে জীবন যাপন করতেন।

ঘর পেয়ে তারাও মহাখুশি। এ ব্যাপারে বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খবিরুল আহসান এ প্রতিনিধিকে বলেন, খোঁজ খবর নিয়ে জানতে পারলাম ভূীমহীন খোকন রবিদাস অত্যান্ত মানবেতর জীবন যাপন করছিলেন। প্রধানমন্ত্রী উপহার যথাযথ লোকেদের দিতে পেরে আমিও আনন্দিত।

স/বি