সালথায় এক প্রতিবন্ধী পেল ব্যাটরী চালিত ভ্যান
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
“ভিক্ষা নয়, সহায়তা দিয়ে সাবলম্বী করাই আমাদের লক্ষ্য’’ এই কথাটি সামনে রেখেই মুজিব শতবর্ষ উপলক্ষে ফরিদপুরের সালথায় এক প্রতিবন্ধীকে ব্যাটারী চালিত ভ্যান উপহার দিলেন “আমেনা রশিদ ফাউন্ডেশন।
রবিবার সকাল ১১ টায় সালথা উপজেলা পরিষদ চত্বরে উপজেলার নটখোলা গ্রামের উজ্জল শরিফের প্রতিবন্ধী ছেলে শিমুল শরিফের হাতে ভ্যান গাড়িটি তুলে দেন সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পক্ষে মোঃ সাহেবুল ইসলাম, আংগুর মোল্লা, আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।
আমেনা রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ ইদ্রিস আলী মোল্যা জানান, এলাকার প্রতিবন্ধী মানুষদের ভিক্ষা অভ্যাস না করে পরিশ্রমের মাধ্যমে জীবন ধারন করার অভ্যাস গড়ে তুলার জন্য নানা মুখী পরিকল্পনা রয়েছে ফাউন্ডেশনটির। তারই ধারাবাহিকতায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে ব্যাটারী চালিত অটো ভ্যান প্রদান করেন ফাউন্ডেশনটি।

