ঢাকাশনিবার , ৭ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গোয়ালন্দঘাটে দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

abu naser
আগস্ট ৭, ২০২১ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দঘাটে দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

 

 

আবু নাসের হুসাইন, ফরিদপুর:
রাজবাড়ীর গোয়ালন্দঘাটে দেশীয় চোলাই মদসহ ফরহাদ হোসেন (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮। আজ শনিবার সকালে গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া এলাকা থেকে ফরিদপুর র‌্যাব-৮ এর একটি অভিযানিক দল তাকে আটক করে। আটককৃত’র বিরুদ্ধে রাজাবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন। এক প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদপুর র‌্যাব-৮ এ তথ্য জানান।

ফরিদপুর র‌্যাব-৮ জানায়, র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত মাদক ব্যবসায়ী দেশীয় চোলাই মদ এর চালান নিয়ে গোয়ালন্দ বাজার হতে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছে। এ প্রেক্ষিতে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া সাইন বোর্ড জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ ফাহাদ হোসেন(২০), পিতা-মোঃ আহসান উল্লাহ, সাং-তাহেরের মোড়, থানা-মোংলা, জেলা-বাগেরহাটকে আটক করেন। এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ১২৫ (একশত পঁচিশ) লিটার দেশীয় চোলাই মদ এবং মাদক দ্রব্য বহনকাজে ব্যবহৃত একটি ব্যাটারী চালিত অটো রিক্সা জব্দ করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী, বিভিন্ন সময়ে মাদকদ্রব্য চোলাই মদ তার ব্যবহৃত রিক্সায় বহন করে গোয়ালন্দঘাট সহ রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজাবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।