সালথায় ইউনিয়ন পর্যায়ে করোনা টিকা প্রদান শুরু
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ইউনিয়ন পর্যায়ে করোনা-ভাইরাসের টিকা প্রদান শুরু হযেছে। আজ শনিবার উপজেলার ৮টি ইউনিয়নের ২৪টি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রতিটি ইউনিয়নে ৬শ’ করে টিকা দেওয়া হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য অফিস জানিয়েছেন। প্রতিটি টিকাদান কেন্দ্রে পুরুষের চেয়ে মহিলাদের উপস্থিত বেশি ছিলো।

বিভিন্ন ইউনিয়ন কেন্দ্র পরিদর্শণকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এসএম ইফতেখার আজাদ বলেন, উপজেলার আটটি ইউনিয়নের ২৪টি কেন্দ্রে আজ ৪হাজার ৮শ’ জন মানুষ করোনা টিকা পাবে। সরকারের নির্দেশনায় পর্যায়ক্রমে এ টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।

