তারাকান্দায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ও শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
তৌকির আহমেদ শাহীন, তারাকান্দা থেকেঃ
আজ মঙ্গলবার উপজেলা প্রসাশনের আয়োজনে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম ও শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহীকর্মকর্তা মিজাবে রহমতের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ চক্রবর্তী রুনু ঠাকুর, সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার,ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম নয়ন, সহকারী কমিশনার ভুমি জিনাত শহীদ পিংকি, অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল খায়ের সোহেল, কৃষি অফিসার রকিব আল রানা, মৎস্য অফিসার শাহনাজ নাজনীন, ইউ পি চেয়ারম্যান মোঃ আঃছালাম মন্ডল, মদন সিংহ, রেজাউল করিম দুদু, ইউ সচিব মোঃ মাহতাব উদ্দিন, উপজেলা কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
স/বি

