আটপাড়াশ নিখোঁজ শিশুর সাত দিন পর মৃত দেহ উদ্ধার
মোঃ আসাদুজ্জামান খান সোহাগ –
গত ২৬শে জুলাই সোমবার উপজেলার শুনই ইউনিয়নে ভোগাপাড়া গ্রামের নানা জামাল মিয়ার বাড়ী থেকে সুসং দুর্গাপুর নিবাসী ইসলামী ব্যাংকের কর্মচারী রজব আলীর(৩৫) শিশু ছেলে আব্দুল্লাহ আল উসামা আনুমানিক সকাল ৯ ঘটিকা হতে নিখোঁজ হয়।
এলাকাবাসী ও শিশুর পরিবারের সদস্যদের ধারনা বাড়ি সংলগ্ন কংস নদীতে সকলের অজান্তে পড়ে যেতে পারে ১৯ মাসের এই শিশুটি। সন্দেহ-বশত হয়ে এলাকার লোকজন ও উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা সারাদিন কংস নদীতে খোজাখোজি করেও তার সন্ধান পায়নি।
খবর পেয়ে সংগে সংগে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা, স্হানীয় ইউপি চেয়ারম্যন ছানোয়ার উদ্দিন ছানো,আটপাড়া থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছেন।
এ দিকে সাত দিন পর ২রা আগষ্ট সোমবার সকালর ১১ঘটিকায় শুনই ইউনিয়নের বিশনাই নদীর দক্ষিন পার্শে আমির খাঁর ডোবায় এক জেলে মাছ ধরতে গিয়ে শিশুর মৃত দেহ ভাসতে দেখলে পরিবার পরিজন লাশ সনাক্ত করে।
পরে নানার বাড়ীর গ্রামের কবরস্হানে থাকে দাফন করা হয়। এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।এ ব্যপারে আটপাড়া থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জাফর ইকবাল সততা স্বীকার করেন।
স/বি

