ঢাকাশুক্রবার , ৩০ জুলাই ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পূর্ব শত্রুতার জেরে দাদাকে মারার প্রতিবাদ করায় নাতি খুন

চমক নিউজ, বেনাপোল অফিস
জুলাই ৩০, ২০২১ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পূর্ব শত্রুতার জেরে দাদাকে মারার প্রতিবাদ করায় নাতি খুন

 

ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ-মোঃ কামরুল ইসলাম খান-

ময়মনসিংহের ফুলপুরে দাদা আবুল কালাম কে মারধর করার প্রতিবাদ করায় নাতি আব্দুল্লাহ (১৯) খুন হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আব্দুল্লাহ উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের হরিণাকান্দা গ্রামের কৃষক শহিদুল্লাহর ছেলে ও পয়ারী সূচনা কারিগরী বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আব্দুল্লাহর (বাবার চাচা) দাদা কালামের সাথে একই গ্রামের সবুজ, আলাল, জালাল ও হেলালদের ঝগড়া হয়।

এক পর্যায়ে ওরা মুরুব্বি কালামকে মারধর করে। পরে কালামের নাতিরা এর প্রতিবাদ করলে তাদের উপর আক্রমণ করা হয়। এসময় নাতি আব্দুল্লাহ ও আব্দুর রহমান গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে ফুলপুর হাসপাতালে, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও সবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টায় আব্দুল্লাহ মারা যান।

এ ঘটনায় আবুল কালামের পুত্র খোকা বাদি হয়ে ফুলপুর থানায় একটি মামলা করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। ২৯-৭-২০২১-মামলা নং ২৫/ মামলার তদন্ত অফিসার মোঃ সেলাইমান পাঁচ জন পুরুষ এক জন নারী আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন।

স/বি