ঢাকাসোমবার , ১৯ জুলাই ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় লাবু চৌধুরীর পক্ষে ঈদের খাদ্যসামগ্রী বিতরন

abu naser
জুলাই ১৯, ২০২১ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

সালথায় লাবু চৌধুরীর পক্ষে ঈদের খাদ্যসামগ্রী বিতরন

 

 

আবু নাসের হুসাইন, সালথা:

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষ থেকে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নে ঈদের উপহার হিসেবে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকাল ৪টায় ইউনিয়নের ফুলবাড়িয়া স্কুলে ১০০ জনের মধ্যে প্রত্যাককে ১০ কেজি করে চাল, ১কেজি ডাল, চিনি, সেমাই, লবন এবং সাবান বিতরন করা হয়।

ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আসিকুজ্জামান, ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুছ মোল্যা, জেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, ইঞ্জিনিয়ার মোঃ সাজ্জাদ হোসেন প্রমূখ।