ঢাকাবৃহস্পতিবার , ১৫ জুলাই ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের সালথায় করোনা সুরক্ষা বুথ স্থাপনের উদ্বোধণ

abu naser
জুলাই ১৫, ২০২১ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

সালথায় করোনা সুরক্ষা বুথ স্থাপনের উদ্বোধণ

 

আবু নাসের হুসাইন, সালথা:
করোনা ভাইরাসের বিস্তার রোধে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তাঁর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে ফরিদপুরের সালথায় কোভিড-১৯ সুরক্ষা বুথ স্থাপনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ১২ টায় সালথা সদর বাজারে বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার।

হাট-বাজারে আসা ক্রেতাদের সুরক্ষা ও করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে উপজেলা চেয়ারম্যানের অর্থ্যায়নে এই বুথ স্থাপন করা হয়।

বুথ স্থাপনের উদ্বোধনে জেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলু মাতুব্বার, যুবলীগ নেতা বাকি বিল্লাহ, আমীন খন্দকার প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার বলেন, হাট-বাজারে আসা ক্রেতাদের সুরক্ষা ও করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে এই ‘ঝুঁকিমুক্ত’ বুথ স্থাপন করা হয়। এখানে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার থাকবে। যাদের মূখে মাস্ক থাকবে না, তারা এখান থেকে একটি মাস্ক নিয়ে মূখে ব্যবহার করবেন। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে করোনা সুরক্ষা বুথ স্থাপন করা হবে।