গৌরীপুরে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ মামামাল উদ্ধার ৪০ হাজার টাকা জরিমানা
গৌরীপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরে মোবাইল কোর্টের মাধ্যমে এক পাইকারী বিক্রেতার দোকান থেকে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ ও বিএসটিআইয়ের অনুমোদনহীন মালামাল উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ জুলাই) বিকালে মধ্যবাজার এলাকায় মেসার্স পাল ব্রাদার্স থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবিদুর রহমান এসব মালামাল উদ্ধার করেন। এ সময় মেসার্স পাল ব্রাদার্সের সত্ত্বাধিকারী বাদল পালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
উদ্ধারকৃত পণ্যগুলোর মাঝে উল্লেখযোগ্য হলো- দুই কার্টুন আচার, নিম্নমানের তেল, আমদানি কারকের নাম ছাড়া বিদেশি পণ্য, নিষিদ্ধ পলিথিনসহ বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ ও বিএসটিআইয়ের অনুমোদনহীন খাদ্য ও প্রসাধনী সামগ্রী রয়েছে।
গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান জানান- পাল ব্রাদার্সে মেয়াদ উত্তীর্ণ ও বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য পাওয়া গেছে। এসব নিম্নমানের পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। ভোক্তা অধিকার আইনে তাদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী ময়মনসিংহের একটি দল, গৌরীপুর থানা পুলিশ ও গৌরীপুর পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (দায়িত্বপ্রাপ্ত) মোঃ শফিকুল ইসলাম শফিক।
স/বি

