কেন্দুয়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু
কেন্দুয়া প্রতিনিধি:-
নেত্রকোণার কেন্দুয়ায় পানিতে পড়ে রামিন নামে দেড় বছরের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার (২০মে) সকাল সাড়ে ৮ টায় বাড়ির সামনের ডুবায় পড়ে মারা যায় রামিন।
রামিন উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের আব্দুল হালিম লাট মিয়ার ছেলে। জানা গেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে বাড়ির সকলের অগোচরে নতুন হাটতে শেখা রামিন বাড়ির সামনের ডুবায় পড়ে মারা যায়।

