ঢাকাশনিবার , ১ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় তাণ্ডব মামলার আসামী সোহেল সড়ক দূর্ঘটনায় আহত

abu naser
মে ১, ২০২১ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সালথায় তাণ্ডব মামলার আসামী সোহেল সড়ক দূর্ঘটনায় আহত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় তান্ডবের মামলার আসামী সোহেল মোল্যা (৩৫) সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রাত ৯টার দিকে বোয়ালমারী উপজেলার হাসামদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় তিনি আহত হন। সে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দী গ্রামের মৃত ছিরু মোল্যার ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করেছেন।

স্থানীয়রা জানান, সালথা উপজেলা পরিষদ ভাংচুরের মামলার আসামী সোহেল মোল্যা পুলিশ গ্রেফতারের ভয়ে বাড়ি থেকে পলাতে যাওয়ার সময় পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার হাসামদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামেন সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়। পরে তাকে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল হাসান।