সালথায় বর্বরচিত হামলায় ক্ষতিগ্রস্ত সরকারী স্থাপনা পরিদর্শন করেন জেলা আ’লীগ
আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের বিভিন্ন অফিস, সালথা থানা, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও বঙ্গবন্ধুর ম্যুরালে বর্বরচিত হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শণ করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে উপস্থিত হয়ে বিভিন্ন স্থাপনা পরিদর্শণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শামচুল হক ভোলা মাষ্টার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হক বলেন, আমাদের একটা পদক্ষেপনেওয়া দরকার। বিএনপি জামাত থেকে যারা আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছে, তারাই এই হামলার জন্য অনেকটা দায়ি। খুব তাড়াতাড়ি এই সালথা উপজেলা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে হবে।
উল্লেখ্য, গত সোমবার (৫ এপ্রিল) রাতে গুজব ছড়িয়ে সালথা উপজেলার বিভিন্ন সরকারী অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে উত্তেজিত জনতা। এসময় তারা ইউএনও ও এসিল্যান্ডের গাড়ি পুড়িয়ে দেয়। এছাড়াও উপজেলা পরিষদ ভবনে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।

