ঢাকারবিবার , ৪ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মধুখালীতে আ’লীগ নেতার পরিবারের সংবাদ সম্মেলন

abu naser
এপ্রিল ৪, ২০২১ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

মধুখালীতে আ’লীগ নেতার পরিবারের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত বেলায়েত হোসেনের স্ত্রী-কন্যা সন্ত্রাসীদের দ্বারা দখল হয়ে যাওয়া নিজ ভিটে-বাড়ী ফিরে পেতে ও নিজেদের যানমালের নিরাপত্তার দাবীতে মধুখালী রিপোর্টার্স ইউনিটির মধুখালী রেলগেটস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে প্রয়াত আওয়ামীলীগ নেতার বিধবা স্ত্রী জুহরা বেগম ও দুই কন্যা পারুল ও শামীমা উপস্থিত ছিল।

রবিবার (৪ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্যে প্রয়াত আওয়ামীলীগ নেতার কন্যা শামীমা বলেন আমার পিতা গত এক বছর আগে মারা যাওয়ার পর এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও খুনি জামিরুল, জাহিদুল ও সৎচাচা কুদ্দুস এবং তার ছেলে হান্নান আমার বিধবা মা সহ আমাদেরকে বিভিন্নভাবে শাররিক নির্যাতন করে ভিটে বাড়ী ছাড়া করে দখল করে নেয়। আমরা মধুখালী থানায় অভিযোগ করেও কোন প্রকার সহযোগিতা পাইনি।

এ সময় প্রয়াত আওয়ামীলীগ নেতার স্ত্রী সংবাদ সম্মেলনে বলেন আজ আমি সর্বহারা হয়ে সাংবাদিকদের কাছে হাজির হয়ে আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমার ভিটে-বাড়ী উদ্ধার ও সন্ত্রাসীদের বিচারের জন্য হস্তক্ষেপ কামনা করছি।

স/এষ্