ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফুলবাড়ীতে ফেন্সিডিল ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

nayem ahmed
নভেম্বর ১০, ২০২০ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীতে ফেন্সিডিল ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় উপজেলার চাঁদের বাজার এলাকা থেকে ৩ বোতল ফেনসিডিলসহ বিদ্যুৎ হোসেন (২৮)কে আটক করা হয়। তিনি উপজেলার বিদ্যাবাগীশ গ্রামের আব্দুর রহমানের ছেলে।

অন্যদিকে একই উপজেলার একই সময় গংগারহাট এলাকা থেকে সিরাজুল আলম (৫১) নামের অপর এক মাদক ব্যবসায়ীকে ৯০ পিস ইয়াবাসহ আটক করা হয় ।আটক সিরাজুল আলম উপজেলার আজোয়াটারী গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

স/এন