হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি ফরিদপুর শহরের ধুলদী সড়ক দূর্ঘটনায় মা হারা জুথীর পাঁশে দাঁড়াল ফরিদপুর জেলা ছাত্রলীগ। জুথির যাবতীয় চিকিৎসা খরচ ফরিদপুর জেলা ছাত্রলীগ বহন করেন।
চার দিন চিকিৎসা শেষে সুস্থ করে আজ বুধবার (২৮ আগস্ট) দুপুরে ফরিদপুর মেডিকেল হাসপাতাল থেকে এম্বুল্যান্সে নড়াইল তার বাসায় পাঠান ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এসময় মা হারা জুথির চিৎকিসার জন্যও কিছু টাকা প্রদান করেন।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ মাহামুদ , সাবেক রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ (রুকসুর) এজিএস অমিত বিশ্বাস অর্ক ,সাংগঠনিক সম্পাদক ইভান , ছাত্র নেতা রাজীব , রানা প্রমূখ।
স/এন

