মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে দুর্যোগাক্রান্ত হতদরিদ্র ব্যক্তি ও পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে উপজেলার ৬১ জন হতদরিদ্রের মাঝে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা করে প্রদান করা হয়। মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান এম.এ খালেক। উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে গাংনী থানার ওসি ওবাইদুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীসহ সরকারী কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় সেখানে উপস্থিত ছিলেন।
স/এন

