ঢাকারবিবার , ২৫ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ

nayem ahmed
আগস্ট ২৫, ২০১৯ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মানোয়ার শেখ (৪৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২৫ আগষ্ট) দুপুর ২টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের পুর্বপাড়া খালের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করা হয়। মানোয়ার ঐ গ্রামের মৃত তাজেল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার বিকাল থেকে মানোয়ার শেখকে পাওয়া যাচ্ছিল না। রবিবার দুপুরে সোনাপুর খালের মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মানোয়ারের লাশ উদ্ধার করেন। মানোয়ার শেখ ২ ছেলে ও ৩ মেয়ের বাবা।

নিহতের ১৩ বছরের ছেলে নাজমুল হোসেন কান্নাকন্ঠে জানান, শনিবার বিকালে তার বাবাকে বাড়ির বসতঘর থেকে একটি লোক ডেকে নিয়ে যায়। তারপর থেকে তার বাবাকে পাওয়া যাচ্ছিলো না। পরেরদিন দুপুরে তার বাবার লাশ পানিতে পাওয়া যায়। যে লোকটি তার বাবাকে ডেকে নিয়ে গেছে তাকে পরিবারের কেউ দেখতে পারেনি।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, প্রাথমিকভাবে লাশের শরীরে কোন আঘাত দেখা যাচ্ছে না। ময়না তদন্তের পরে বুঝা যাবে কিভাবে মারা গেছে।

 

স/এন