মোঃমনির হোসেন ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে প্রায় ২লাখ টাকা মূল্যের ৫৭৮পিচ ইয়াবাসহ রাজিব ও আমানত নামে ২ ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার রাতে শহরের ফরিয়াপট্টি উদ্বোধন স্কুল ও কাপুড়িয়া পট্টি এলাকা থেকে এদেরকে আটক করা হয়।রাজিব হাওলাদারের কাছ থেকে ৫০পিস ও আমানত শাহ’র কাছ থেকে ৫২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ঝালকাঠি পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গির আলম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী ছোয়েব, ডিবি পুুুলিশ পরিদর্শক ইকবাল খান, এনামুল হোসেন, এসআই মফিজুর রহমান।
রাজিব ও আমানতের নামে মাদকদ্রব্য নিয়ন্তণ আইনে মামলা দেয়া হয়েছে। আটকৃত মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে এরপূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স/এন

