নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীত পানিতে ডুবে রিপন মিয়া (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সে নাগেশ্বরী পৌরসভার মনিরচর গ্রামের খতিবর রহমানের পুত্র। পরিবার ও স্থানীয়রা জানায় ২৪ আগষ্ট শনিবার সকালে নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমীর পুকুরের পানিতে ডুবে গেলে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের কর্মরত চিকিৎসক রোকনুজ্জামান রুবেল বিষয়টি নিশ্চিত করে বলেন হাসপাতালে নিয়ে আসার আগেই রিপন মারা গেছে। তার মরদেহ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে।
স/এন

