স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া(যশোর): যশোরর বাঘারপাড়ায় পঞ্চম শ্রণীর ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি প্রধান শিক্ষক মিজানুর রহমানর শাস্তির দাবিত ঝাটা মিছিল ও মানবন্ধন হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয়র সামনে বরভাগ এলাকার অভিবাবক ও ছাত্রছাত্রীরা জুতা ও ঝাড়ু হাতে নিয় মিছিল ও মানববন্ধন করে। এসময় অভিযুক্ত ঐ শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
স্থানীয়রা জানান, গত ৩১ জুলাই বুধবার উপজলার বরভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক মিজানুর রহমান (৫০) বিদ্যালয়র পঞ্চম শ্রণির এক ছাত্রীক (১০) স্কুল ছুটির পর অফিস কক্ষে ডেকে নিয়ে ধর্ষন চেষ্টা চালায়। মেয়টির চিৎকারে আশপাশের লোকজন বিদ্যালয় আসলে মিজানুর রহমান তাক ছেড়ে দিয়ে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
এ ঘটনায় বিক্ষুব্ধ হয় ওঠেন এলাকাবাসী।
এ ঘটনায় ছাত্রীর পিতা ১ আগষ্ট বাঘারপাড়া থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করন । মামলার পর থেকে আসামি পলাতক থেকে গত ৪ আগষ্ট যশোর জুডিসিয়াল ম্যাজিট্রট আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান। পরবর্তীতে আসামী বর্তমানে জামিন লাভ করে।
মিজানুর রহমান উপজলা সদর সংলগ দাহাকুলা গ্রামর নূর আলী মোল্লার ছেলে।
এর আগ মিজানুর রহমান আগ-দাহাকুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকর দ্বায়িত্বে ছিলেন। এ প্রতিষ্ঠান চাকুরি করা কালীন সময়ও তিনি একই ঘটনা ঘটান।
এ নিয় মামলাও হয়। মামলার কারণ মিজানুর রহমান চাকুরি থেকে সাময়িক বরখাস্ত হন। পরে বাদী পক্ষ মামলা প্রত্যাহার করলে সে পুনরায় চাকুরি ফির পান।
স/এন

