পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে নিখোঁজের প্রায় ৭ ঘন্টা খোঁজাখুজির পর রাত সোয়া ১২টায় আব্দুল্লাহ (৯) ও শাওন(৬) দুই শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।
শুক্রবার(২৩ আগষ্ট) বিকালে ৫টায় জেলার দেবীগঞ্জ উপজেলাধীন টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাশী চিলাহাটি পাড়া এলাকার তিস্তা নদীতে এ ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল্লাহ ওই এলাকার ফারুক হোসেনের ছেলে এবং নিহত অপর শিশু শাওন একই এলাকার আলিউল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে আব্দুল্লাহ ও শাওন খেলার জন্য বাড়ি থেকে বেড়িয়ে পড়লে বিকাল হলে তারা দুজন নিজ নিজ বাড়িতে না ফিরলে তাদের উভয়ের পরিবার তাদের খোজাখুজি করে এসময় তাদের না পেয়ে একপর্যায়ে বাড়ির পাশ্ববর্তী তিস্তা নদীর পাড়ে তাদের কাপড় দেখতে পায়, পরে পরিবার ও স্থানীয়রা ধারনা করেন হয়তো তারা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গেছে
পরে স্থানীয়রা নদীতে নেমে তাদের খোঁজাখুঁজি করে তাদের খুজে না পেলে পরে ডোমার ফায়ার সার্ভিসকে খবর দেয়,এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে স্থানীয়দের সহযোগীতায় দীর্ঘ ৭ঘন্টার খোঁজাখুজির পর রাত সোয়া ১২ টায় শিশু আব্দুল্লাহ ও শাওনের মৃত দেহ উদ্ধার করে।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হাসান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দীর্ঘ কয়েক ঘন্টা খোঁজাখুজির পর দুই শিশুর মৃত দেহ উদ্ধার করা হয়েছে।
স/এন

