ইমদাদুল হক,পাইকগাছা, খুলনা: পাইকগাছায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দু’টি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলিয়া সুকায়না পৌরসভাস্থ মর্ডান বেকারীতে খাদ্য দ্রব্যে ভেজালের অভিযোগে ৪০ হাজার টাকা ও কালী মাতা মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করার অপরাধে ৩ হাজার টাকা আদায় করে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল, পেশকার দীপংকর প্রসাদ মল্লিক সহ সঙ্গীয় ফোর্স। উল্লেখ্য, উপজেলার স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল পাইকগাছায়
যোগদানের পর থেকে পৌরসভা সদর সহ ১০টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজারের রেস্তরা গুলোয় স্বাস্থ্য বিষয়ক প্যানা, কালার ফুড, কলার ড্রাইকেক, লাড্ডু, মুনছুর, সফ্ট কেক, জেলাপী, গুলিমিঠায়, পাখা মিঠায়ের রং মুক্ত ও ফর্মালিন মুক্ত বাজার নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সচেতনতা সহ ওজনে কম দেওয়া বন্ধ করেন।
স/এন

