ঢাকাবৃহস্পতিবার , ২২ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁর রাণীনগরে ৫ দিনে ৪ স্থানে চুরি

nayem ahmed
আগস্ট ২২, ২০১৯ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মুরাদ চৌধুরী, নওগাঁ : নওগাঁর রাণীনগরে দিনে ও রাতে চুরির হিরিক পড়েছে। গত পাঁচ দিনে উপজেলার বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য চারটি চুরি সংঘটিত হয়েছে।

আর এসব চুরির অধিকাংশ ঘটনা ঘটছে দিনের বেলায়। তবে এমন চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।

সর্বশেষ গত মঙ্গলবার বিকেলে রাণীনগর সদরের পশ্চিম বালুভরা গ্রামের শিক্ষক শহিদুল ইসলামের বাসার প্রাচীর টপগে চোরেরা বাসায় প্রবেশ করে দরজার তালা ভেঙ্গে প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণের গহনা এবং নগদ ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

শিক্ষক শহিদুল ইসলামের ছেলে মোরছালিন ইসলাম সজিব জানান, আমরা বাবা-ছেলে দুই জনই শিক্ষকতা করি। মা বাসায় একা থাকেন। এদিন ডাক্তার দেখাতে মা নওগাঁ গেলে বাসায় কেউ না থাকার সুযোগে চোরেরা নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এঘটনায় মঙ্গলবার রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এছাড়া সোমবার বিকেলে সদরের উত্তর রাজাপুর গ্রামের ব্যবসায়ী শরিফুল ইসলাম ডিজেল এর বাসায় কেউ না থাকার সুযোগে চোরেরা বাসায় ঢুকে এক লক্ষ ২০ হাজার টাকা এবং আড়াই ভরি স্বর্ণের গহনা চুরি করে নিয়ে যায়।

একই দিন রাতে উপজেলার মধুপুর উচ্চ বিদ্যালয়ে বারান্দার গ্রিল কেটে এবং অফিস রুমের তালা ভেঙ্গে প্রজেক্টর, ল্যাপটপ সাউন্ড বক্সসহ লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটে। গত শুক্রবার দুপুরে উপজেলার গুয়াতা গ্রামের ফরহাদ হোসেন মৃধার দোকানের সামনে থেকে একটি ডিসকভার ১০০ সিসি মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ জহুরুল হক সাংবাদিকদের জানান, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। এতোগুলো চুরির কথা জানা নেই। তবে এসব ঘটনার তদন্তপূর্বক চোরদের সনাক্ত করে গ্রেপ্তারসহ চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশী অভিযান অব্যহত রয়েছে।

 

স/এন