ঢাকাবুধবার , ২১ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাংলাদেশের সিনেমায় যত টাকা পাবেন সানি লিওন

nayem ahmed
আগস্ট ২১, ২০১৯ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সানি লিওনকে এবার দেখা যাবে বাংলাদেশের সিনেমায়। সম্প্রতি ‘বিক্ষোভ’ নামে সিনেমা নির্মান করছেন নির্মাতা শামীম আহমেদ রনি। এই সিনেমার একটি আইটেম গানে নাচবেন সানি লিওন। এমনটাই নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের ছবিতে এই প্রথম কাজ করা হবে সানি লিওনের।

বৃহস্পতিবার (২১ আগস্ট) গণমাধ্যমের পক্ষ থেকে স্প্ল্যাশ মিডিয়ার কাছে বিষয়টি জানতে চাইলে প্রতিষ্ঠানটির কর্ণধার পিংকি খানের বাবা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, গানটি বিগ বাজেটে তৈরি হবে। প্রায় অর্ধ কোটি টাকার মতো বাজেট রাখা হয়েছে।

তিনি জানান, নামকরা শিল্পীরা গানটি গাইবেন। শুটিং হবে মুম্বাইতে। কোরিওগ্রাফি করবেন বলিউডে জনপ্রিয় কোরিওগ্রাফিার বব ও পাবন।

সেলিম খান বলেন, সানি লিওন আসলে গানটি আমাদের উপহার হিসেবে দিচ্ছেন। তিনি কোনো পারিশ্রমিকই নেবেন না। তবে পারিশ্রমিক তো একটা থাকবেই। সেটা পেশাদারীত্বের জন্যই গোপন থাকুক।

 

স/এন