টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় মিলগেইট কো-অপারেটিভ মার্কেট এলাকায় তুলা তৈরি কারখানায় এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকান্ডে তুলা তৈরি কারখানা ও একটি ঝুটের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে।
এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আতিকুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কারখানার ক্রাশিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
আগুনে কারখানায় থাকা দুইটি ক্রাশিং মেশিন,তুলা এবং গুদামে থাকা ঝুটসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
স/এন

