নিউজ ডেস্ক: পাকিস্তানের সাবেক ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডে ৫ বছর কাজ করেছি। কিন্তু এই দলের সবচেয় হতাশা দিক হলো কাজ করার সময় স্বাধীনতা পাওয়া যায় না।
তিনি আরোও বলেন, এ দেশে নিরাপত্তা জন্য আতংকে থাকা লাগে। টিভি চ্যানেল, সাংবাদিকদের মধ্যে অনেক রকম রাজনীতি। পিসিবির মধ্যেও বেশ রাজনীতি চলে। আমি এগুলো কখনই মিস করব না।’
৪৮ বছর বয়সী এই কোচ অবশ্য পাকিস্তান দলের সঙ্গে সাফল্যও উপভোগ করেছেন। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় তার মেয়াদে সবচেয়ে বড় অর্জন বলে মনে করছেন ফ্লাওয়ার। আর পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে এই কোচের সবচেয়ে পছন্দ বাবর আজমকে।
বাবরকে নিয়ে ফ্লাওয়ার বলেন, ‘আমি আমার জীবনে যতজনকে কোচিং করিয়েছি, সম্ভবত সে তাদের মধ্যে সেরা এবং নিশ্চিতভাবে পাকিস্তানিদের মধ্যেও সেরা।’
স/এন

