ঢাকাশুক্রবার , ১৬ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সাকিবদের দায়িত্ব নিচ্ছেন যিনি

nayem ahmed
আগস্ট ১৬, ২০১৯ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিউজ  ডেস্ক: স্টিভ রোডসের বিদায়ের পরই আলোচনা শুরু কে কে হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ? সময় যত গড়াচ্ছে, এ প্রশ্ন ততই জোরালো হচ্ছে। সেই ঈদের ছুটির এক সপ্তাহরও বেশি সময় আগে থেকে ভক্ত-সমর্থক ও অনুরাগিদের মনে কৌতুহলি প্রশ্ন।

টাইগারদের নতুন হেড কোচ হয়ে উঠেছে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত ইস্যু। বিসিবি শীর্ষ কর্মকর্তারাও নতুন ভিনদেশি কোচ নিয়োগে চরম ব্যস্ত।

বিসিবির দুই অন্যতম শীর্ষ পরিচালক এবং হেড কোচ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত মাহবুব আনাম আর জালাল ইউনুস নাম প্রকাশে অপারগতা প্রকাশ করে জানিয়েছিলেন সম্ভাব্য কোচদের অনুরোধেই নাম ঘোষণা করা যাচ্ছে না।

তবে ২৪ ঘন্টা না যেতেই জানা গেছে, কাল বিসিবির সাথে টেলি ও ভিডিও কনফারেন্সে কোন কোন বিদেশি কোচ কথা বলেছেন। আগেই জানা, দু’জন কোচের সাথে টেলিকনফারেন্সের কথা মুখ ফুটে স্বীকার করেছিলেন বোর্ড পরিচালক জালাল ইউনুস।

সেই দুজনার একজন হলেন, পাকিস্তানের সদ্য বিদায়ী কোচ মিকি আর্থার। একটি উচ্চ পর্যায়ের নির্ভরযোগ্য সূত্রের খবর, মিকি আর্থারের সাথে ভিডিও কনফারেন্স হয়েছে বিসিবির। গত বুধবার পড়ন্ত বিকলে মিকি আর্থারের সাথে কথা-বার্তা বলেছেন বোর্ড কর্তারা। সাথে আরেক বিদেশি, জিম্বাবুয়ের গ্র্যান্ট ফ্লাওয়ারের সাথেও কথা হয়েছে।

যদিও কথা-বার্তা শেষ পর্যন্ত ইতিবাচক পরিণতি পায়নি, তবে নির্ভরযোগ্য সূত্রের খবর- বিসিবি গত ক’দিনে শ্রীলঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনেরও সাথেও কথা বলেছে। এর মধ্যে মিকি আর্থারের সাথে কথা-বার্তায় বোর্ড কর্তারা নাকি মোটামুটি সন্তুষ্ট। বাকিদের সাথে কথা-বার্তা এগোয়নি।

আর এখন মাইক হেসনের অপেক্ষা। আজ মুম্বাইতে বিসিসিআইয়ে ভারতের কোচ হিসেবে ইন্টারভিউ হেসনের। সে ইন্টারভিউ ভালো হলে, মানে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে কোচ হিসেবে বেছে নিলে হেসন উপখ্যান যাবে শেষ হয়ে যাবে।

ভারতীয় ক্রিকেট বোর্ড হেসনকে বেছে না নিলে হয়তো দু’এক দিনের মধ্যে তিনি ঢাকা আসবেন সাক্ষাৎকার দিতে। না হয় রবিবার কিংবা সোমবারের মধ্যে কোচ নিয়োগ সম্পন্ন হয়ে যাবে।

এবং তখন টাইগারদের কোচ হবার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকবে দক্ষিন আফ্রিকার রাসেল ডোমিঙ্গোর। আগেও বলা হয়েছে, যত নামই উচ্চারিত হোক না কেন এখন পর্যন্ত হেড কোচের দৌড়ে এগিয়ে ডোমিঙ্গোই।

 

স/এন