ঢাকাশুক্রবার , ১৬ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাল্য বিয়ে দেওয়ার অপরাধে মেয়ের পিতা ও বরকে জরিমানা

nayem ahmed
আগস্ট ১৬, ২০১৯ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি: বাল্য বিয়ে দেওয়ার অপরাধে ঝিনাইদহের কালীগঞ্জে মেয়ের পিতা ও বরকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বারবাজারে বাল্য বিয়ের খবর পেয়ে অভিযান চালিয়ে মেয়ের পিতাকে ৫ হাজার টাকা ও বরকে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট সুবর্ণা রানী সাহা।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, গত ৪ আগস্ট বারোবাজার গ্রামের ফারুক হোসেনের মেয়ে ও বেলাট দৌলতপুর আলীম মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রীর সাথে একই এলাকার আমির আলীর ছেলে সবুজের সাথে গোপনে বিয়ে দেওয়া হয়।

বৃহষ্পতিবার বিকালে ওই কিশোরীকে বরের হাতে তুলে দেওয়া হবে এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালান ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের বিচারক সুবর্ণা রানী সাহা জানান, মেয়ের বসয় পূর্ণ না হওয়ায় বাল্য বিবাহ নিরোধ আইনে বরকে ১০ হাজার টাকা ও মেয়ের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা জরিমানা করা হয়েছে। এছাড়া ওই মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত শ্বশুর বাড়ি পাঠানো হবে না মর্মে তার পিতার কাছ থেকে মুচলিকা নেওয়া হয়েছে।

 

স/এন