ঢাকাশুক্রবার , ১৬ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

৫৭ তম জন্মদিন আইয়ুব বাচ্চুর

nayem ahmed
আগস্ট ১৬, ২০১৯ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: সঙ্গীতাঙ্গনের কিংবদন্তি আইয়ুব বাচ্চু এখন না ফেরার দেশে। শুক্রবার (১৬ আগস্ট) ‘গিটারের জাদুকর’র আইয়ুব বাচ্চুর ৫৭ জন্মদিন।

৫৬ বছর বয়সে তার জীবনাবসান হয়। মৃত্যুর পর এটাই তার প্রথম জন্মদিন । তাকে ছাড়াও এবারই প্রথম তার জন্মদিন উদযাপন করবে পরিবার ও ভক্ত-অনুসারীরা।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে আইয়ুব বাচ্চুর জন্ম হয়। ২০১৮ সালের ১৮ অক্টোবর সকালে অগণিত ভক্তদের কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবি

সবার পছন্দের এই মানুষটিকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি সঙ্গীতাঙ্গন।

আইয়ুব বাচ্চুর অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘সেই তুমি কেন এতো অচেনা হলে’, ‘এক আকাশের তারা তুই একা গুনিসনি’, ‘এখন অনেক রাত’, ‘উড়াল দেবো আকাশে’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’, ‘হাসতে দেখো গাইতে দেখো, ‘এই রূপালি গিটার ফেলে একদিন…’। এসব গান বছরের পর বছর ধরে দর্শকশ্রোতাদের মুখে মুখে।

তার একক অ্যালবামের মধ্যে- রক্তগোলাপ (১৯৮৬), ময়না (১৯৮৮), কষ্ট (১৯৯৫), একা (১৯৯৯), রিমঝিম বৃষ্টি (২০০৮), বলিনি কখনো (২০০৯) ইত্যাদি উল্লেখযোগ্য। এলআরবি ব্যান্ডের অ্যালবামের মধ্যে উল্লেখযোগ্য হলো- জীবনের গল্প (২০১৫), ফেরারী মন (১৯৯৬)।

 

স/এন