বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাঘারপাড়ায় আওয়ামীলীগের দুই পক্ষ পৃথক পৃথকভাবে শোক দিবস পালন করেছে।
এমপি রনজিত রায়ের পক্ষের অনুষ্ঠান হয় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে। অপর দিকে মাত্র ৫০ গজের নিকটে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল পক্ষের অনুষ্ঠান হয়।
দলীয় কর্যালয়ের সামনে দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বক্কার সিকদার। এতে প্রধান অতিথী ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমপি রনজিত কুমার রায়।
সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাসান আলী, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বিশ্বাস, বাসুয়াড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুর সরদার, রায়পুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, জহুরপুর ইউপি চেয়ারম্যান দীন মোহাম্মদ দীলু পাটোয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন প্রমূখ।
উপজেলা পরিষদ চত্তরে বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আতিয়ার রহমান সরদার।
এতে প্রধান অতিথী ছিলেন উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ নেতা নাজমুল ইসলাম কাজল। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আজগর আলী, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, নারিকেল বাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার, জামদিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরদার, বন্দবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জুলফিক্কার আলী জুলাই, জেলা পরিষদের সদস্য ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়েজিত হোসেন, টিপু সুলতান প্রমূখ।
এর আগে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শোক র্যালী ,আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন , উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল, উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ. উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সুফিয়ান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস প্রমুখ।
স/এন

