ঢাকাবৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শার্শায় বেগম খালেদা ১৭তম কারামুক্তি দিবস পালিত

চমক নিউজ, বেনাপোল অফিস
সেপ্টেম্বর ১২, ২০২৪ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

শার্শায় বেগম খালেদা ১৭তম কারামুক্তি দিবস পালিত

মো. সাইদুল ইসলাম ।। যশোরের শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৭তম কারামুক্তি দিবস পালিত হয়েছে।

বুধবার বিকালে শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সামনে কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আশরাফুল আলম বাবু’র সভাপতিত্বে শার্শা উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু ।

এস অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন,থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মোস্তফা কামাল মিন্টু, মনিরুল ইসলাম মনি, মাহবুবুল আলম, বখতিয়ার রহমান, ওসমান আলী ও সরোয়ার হোসেন, শার্শা থানা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক আব্দুল মজিদ, থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনি, আরংগজেব ও আব্দুর রশিদ, শার্শা থানা যশোর স্বেচ্ছাসেবক দলের সহ-সস্পাদক পিন্টু রহমান, শার্শা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর জুবায়ের শাওন, জেলা ছাত্রদলের নির্বাহী কমিটির সদস্য ওহিদুজ্জামান, ছাত্রনেতা সোহেল রানা ও সামি উল্লাহ সহ প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।