ঢাকারবিবার , ২৯ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বরিশালে বেপরোয়া গতির গাড়িতে চালকের ঘুমে ঝরে গেল ১০ প্রাণ

চমক নিউজ বার্তা কক্ষ
মে ২৯, ২০২২ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে বেপরোয়া গতির গাড়িতে চালকের ঘুমে ঝরে গেল ১০ প্রাণ

মোঃ মোছাদ্দেক হাওলাদার,বরিশাল ব্যুরো ॥ বরিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহতের ঘটনায় গাড়ির গতি বেপরোয়া ও চালক ঘুমিয়ে ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

রোববার (২৯ মে) সকাল ১০টার দিকে বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় গাড়ির গতিও ছিল বেপরোয়া। আর বাসটি ঢাকা রুটের ছিল। এটি ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশে যাত্রা করেছিল। দীর্ঘ পথ গাড়ি চালানোর কারণে চালক হয়ত ক্লান্ত হয়ে পড়েছিলেন।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০ জনকে ঘটনাস্থল থেকে এবং একজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পর তিনি মারা যান। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অনেকের অবস্থাও আশঙ্কাজনক।

এদিকে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহতের ঘটনায় তাদের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। এসময় আহতদের চিকিৎসার সার্বিক সহায়তা করারও নির্দেশ দিয়েছেন তিনি।
এছাড়াও, এই দুর্ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৯ মে) দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

বরিশাল বিভাগীয় কমিশনার জানান, সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহতের ঘটনায় তাদের পরিবারকে ২০ হাজার টাকা করে হবে। এবং আহতদের চিকিৎসার সার্বিক সহায়তা করারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, এই দুর্ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, রোববার (২৯ মে) ভোর সাড়ে ৫টায় বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের বামরাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স/এষ্