সালথায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২১ মে) বিকাল ৩টায় সালথা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ ফাইনাল খেলায় রামকান্তপুর ইউনিযন বনাম আটঘর ইউনিয়ন অংশ নেয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা: তাসলিমা আকতারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মোঃ শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হাসান খান সোহাগ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, রামকান্তুর ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন, সালথা মডেল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমূখ।
এ খেলায় রামকান্তপুর ইউনিয়ন একাদশ ১-০ গোলে জয়লাভ করে। এসময় বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শাহদাব আকবর লাবু চৌধুরী।
স/অ

