ঢাকাবৃহস্পতিবার , ১৯ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শার্শার ইছামতি নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চমক নিউজ, বেনাপোল অফিস
মে ১৯, ২০২২ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

মো. রাসেল ইসলাম: যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে ইছামতি নদীতে বাংলাদেশ অংশে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন।

এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে আমরা জানতে পারি ইছামতি নদীর বাংলাদেশ অংশে একটি লাশ ভাসছে। এরপর পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।