ঢাকাশনিবার , ১৪ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

স্টেশনে ট্রেন থেকে নামতে কাটা পড়ে বৃদ্ধার মৃত‌্যু

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১৪, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

স্টেশনে ট্রেন থেকে নামতে কাটা পড়ে বৃদ্ধার মৃত‌্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও রোড ষ্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা প‌ড়ে রশিদা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত‌্যু হ‌য়ে‌ছে।নিহতের নাম রশিদা বেগম (৬০)।

ঐ বৃদ্ধা ঠাকুরগাঁও বকসের হাট এলাকার ইউসুফ আলীর স্ত্রী। আজ শনিবার বেলা ১টায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও নিহতের বড় ছেলে রশিদ জানান আমার ছোট ভাই রবিউলকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে টেনে উঠিয়ে দিতে আমি ও আমার মা ট্রেনে উঠিয়ে দেয়ার জন্য ট্রেনে উঠি। কিছুক্ষন পর ট্রেন ছেড়ে দেয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আমার মা পা স্লিপ করে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু বরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম বলেন, এ বিষয়‌টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অব্যিহিত করা হয়েছে। তদন্ত কমিটি এসে ব্যবস্থা গ্রহণ করবেন।

স/এষ্