ঢাকাবৃহস্পতিবার , ১২ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুর জেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি শামীম হক,সাধারণ সম্পাদক আরিফ

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১২, ২০২২ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর জেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি শামীম হক,সাধারণ সম্পাদক আরিফ

আবু নাসের হুসাইন, ফরিদপুর ব্যুরো : ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি পদে শামীম হক এবং সাধারণ সম্পাদক পদে শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফের নাম ঘোষণা করা হয়েছে।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।

এর আগে দুপুর ১২ টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুরুতে কেন্দ্রীয় নেতাকর্মী জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু করেন। পরে পবিত্র কোরআন, গীতা, বাইবেল থেকে পাঠ করা হয়।

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ।

প্রধান বক্তা ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মির্জা আজম। বিশেষ অতিথির বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাহাজাহান খান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, এস এম কামাল।

এসময় প্রায় ২০ হাজার নেতাকর্মী সম্মেলনে অংশ নেন।

২০১৬ সালের ২২ মার্চ জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

স/এষ্