ঢাকাবৃহস্পতিবার , ১২ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নেত্রকোনায় ২ ভোজ্য তেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

admin
মে ১২, ২০২২ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় ২ ভোজ্য তেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোনার সহকারী পরিচালক মোঃ শাহ্ আলম ১২ মে দুপুরে নেত্রকোনা পৌর শহরের মেছুয়া বাজারে ভোজ্য তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বিষয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ভোজ্য তেল অধিক মুনাফার আশায় মজুত রাখার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়। তাছাড়া ৩০ লিটার সয়াবিন তেল জব্দ করে উপস্থিত ভোক্তাদের মাঝে আগের নির্ধারিত মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ হাবিল উদ্দিন। সহকারী পরিচালক জানান, জনস্বার্থে এসকল কার্যক্রম অব্যাহত থাকবে।

স/অ