ঢাকাবৃহস্পতিবার , ১২ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বেলকুচি পৌরসভায় বয়স্ক বিধবা ও স্বামী নিগৃহীতাদের ভাতা বহি বিতরণ

admin
মে ১২, ২০২২ ১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

বেলকুচি পৌরসভায় বয়স্ক বিধবা ও স্বামী নিগৃহীতাদের ভাতা বহি বিতরণ

এম এ মুছা, বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচি পৌরসভায় বয়স্ক বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ই মে) দুপুরে বেলকুচি পৌরসভা হলরুমে বয়স্ক বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের মাঝে  ভাতা বহি বিতরণ করা হয়।

উক্ত ভাতা বহি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা। তিনি তার বক্তৃতায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বয়স্ক বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের মাঝে ভাতা প্রদানের যে নির্দেশনা দিয়েছেন, আমি সে অনুযায়ী  সঠিকভাবে বাস্তবায়ন করেছি। আগামীতেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে কোনো নির্দেশনা বাস্তবায়ন করার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ, পৌর কাউন্সিলর তারেক সরকার, যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ফারুক সরকার, সমাজসেবক রাতুল ভূঁইয়া প্রমুখ।

স/এষ্