টঙ্গীতে ১৬০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
এস, এম, মনির হোসেন জীবন: রাজধানীর অদূরে টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকা থেকে পিকআপভর্তি ১৬০ কেজি অবৈধ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃতের নাম মোঃ রুবেল মিয়া (২৩)। সে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বড়শালঘর গ্রামের মৃত মনু মিয়ার পুত্র।
আজ বুধবার র্যাব-১, উত্তরা, এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) নোমান আহমদ এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১, উত্তরা
জানতে পারে , কুমিল্লা জেলা থেকে বিশেষ কৌশলে একটি পিকআপযোগে গাঁজার বড় একটি চালান গাজীপুরের দিকে নিয়ে আসছে।
এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল মঙ্গলবার দুপুর পৌনে ১ টার দিকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার চেরাগআলী মার্কেটস্থ টঙ্গী পৌরসভার উল্টোপাশে রসময় সুইটস এন্ড কনফেকশনারী এর সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উপর বিশেষ অভিযান চালিয়ে মোঃ রুবেল মিয়া (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
র্যাব-১ এর সহকারী পরিচালক নোমান আহমদ জানান,
এসময় ধৃত ব্যক্তির নিকট থেকে পলিথিনে প্যাকেট করা ১৬০ কেজি গাঁজা, মাদক পরিবহণে ব্যবহৃত একটি পিকআপ, একটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় ৬৪ লাখ টাকা বলে জানা গেছে।
র্যাবের এ কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। কুমিল্লা জেলা থেকে বিশেষ কৌশলে পিকআপযোগে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাঁজা সংগ্রহ করে পরবর্তীতে গাজীপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছে।
স/এষ্

