ঢাকাবুধবার , ১১ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গাজীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭হাজার ১৫৮ লিটার সয়াবিন তেন জব্দ

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১১, ২০২২ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭হাজার ১৫৮ লিটার সয়াবিন তেন জব্দ

শেখ রাজীব হাসান, গাজীপুরঃ গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকার একটি তেলের গুদাম থেকে অবৈধভাবে মজুতকৃত ২ হাজার ৫৮ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় গুদাম মালিককে দুই লাখ টাকা জরিমানা করে একই এলাকায় আরেকটি মার্কেটে আরপি ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে গোডাউন থেকে ৫ হাজার ১০০ লিটার খোলা তেল জব্দ করা হয়।

ভোক্তা অধিদপ্তর গাজীপুরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল জব্বার মন্ডল বলেন, ‘‘অবৈধভাবে সয়াবিন তেল মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে বোর্ডবাজার এলাকায় মান্নান টাওয়ারে অবস্থিত মেসার্স মনির জেনারেল স্টোরে অভিযান পরিচালনা করা হয়।

দোকান মালিক তার গুদামে এক লিটার, দুই লিটার ও পাঁচ লিটার পরিমাণের বোতলজাত দুই হাজার ৫৮ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুত করে রেখেছিলেন। ঈদের আগে কম দামে ক্রয় করে মজুদ করে রাখা হয়েছিল এই তেল। অতিরিক্ত মুনাফায় বিক্রি করার উদ্দেশ্যে।

বাজারে সংকট তৈরি করে দোকান মালিক বর্তমান বেশি মূল্যে বিক্রি করছিলেন। এ কারণে দোকান মালিক মনির হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বোর্ডবাজার এলাকায় আরপি ট্রেডার্স নামে আরও একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে গোডাউন থেকে ৫ হাজার ১০০ লিটার খোলা তেল জব্দ করা হয়।”

তিনি আরও জানান, জব্দকৃত খোলা তেলগুলো তাদের উপস্থিতিতে স্থানীয়দের মাধ্যে বিক্রি করা হয়। এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান অব্যহত থাকবে। অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

স/অ