টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামী খুন
টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জের ধরে স্বামীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে স্ত্রী। এ ঘটনায় সোমবার স্ত্রী মোর্শেদা বেগমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। নিহত ফয়ছল আলম খান (৩৫) টঙ্গী আরিচপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ফয়ছল আলম খান টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার একটি বাড়িতে তার স্ত্রী মোর্শেদা বেগমকে নিয়ে বসবাস করে আসছিলেন। দীর্ঘ ১৩বৎসর সাংসারিক জীবনে স্বামী ও স্ত্রী মধ্যে প্রায় ঝগড়া হত।
সোমবার (৯ মে) সকালে স্বামী-স্ত্রী ঝগড়ার এক পর্ষায়ে মোর্শেদা বেগম কাঠের লাঠি দিয়ে স্বামী ফয়ছল আলম খানের মাথায় আঘাত করে হত্যা করে। এরপর স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দেয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ বলেন, ঘাতক স্ত্রী মোর্শেদা বেগমকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে। নিহতের পরিবার থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
স/এষ্

