রাজশাহীর ১৫ জন মৃত ও স্থায়ীভাবে অক্ষম কর্মচারীরা পেল ১ কোটি ১২ লাখ টাকার অনুদান
মঈন উদ্দীন: রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে সরকারি চাকরিরত অবস্থায় মৃত ও স্থায়ী অক্ষম ১৫ জন কর্মচারীদের ১ কোটি ১২ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার হিসেবে এসব অনুদানের চেক তুলেদেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জিয়াউল হক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, আরএমপি উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. সাজিদ হোসেন, সহকারী কমিশনার (সাধারণ শাখা) অভিজিত সরকারসহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এসময় মৃত ও স্থায়ীভাবে অক্ষম কর্মচারীদের প্রতি সমবেদনা জানিয়ে বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ বলেন, আপনারা যা হারিয়েছেন তা অপূরণীয়। চাকুরিরত অবস্থায় কেউ মারা গেলে তাঁর পরিবারটি সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। তাদের কষ্টের কথা চিন্তা করেই দ্রুত সময়ের মধ্যে অনুদানের চেক হস্তান্তর করা হলো।
এই চেক সেই অসহায় পরিবারের সন্তানদের পড়াশুনাসহ অন্যান্য কাজে লাগবে। তাই এটি মাননীয় প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানা তিনি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের স্বজন হারানোর বেদনা অনুভব করেন বলেই অত্যন্ত কম সময়ের মধ্যে অনুদানের চেক প্রদান করেছেন। স্বজন হারানোর শোককে শক্তিতে পরিণত করে এই টাকা সংসারের উন্নয়নের ব্যয় করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোন সরকারি কর্মচারীর মৃত্যুবরণ ও গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষম হলে ২০২০ নীতিমালা অনুযায়ী প্রত্যেককে ৮ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। এরই অংশ হিসেবে রাজশাহীতে মৃত ১৩ জন কর্মচারীর প্রত্যেক পরিবারকে ৮ লাখ করে এবং ২ জন পরিবারকে ৪ লাখ করে মোট ১ কোটি ১২ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।
স/এষ্

