রাজৈর কবিরাজপুর ইউনিয়নবাসীর সেবা করতে চান জাকের পার্টির নেতা নজরুল ইসলাম
আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিনিধি: মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ২নং কবিরাজপুর ইউনিয়নবাসীর সেবা করতে চান জেলা জাকের পার্টির শ্রমিকফ্রন্টের সভাপতি মো. নজরুল ইসলাম মোড়ল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে জাকের পার্টির মনোনীত প্রতিক গোলাপফুল মার্কায় নির্বাচন করবেন বলে জানা গেছে। ইতিমধ্যে নজরুল ইসলাম ভোটারদের দ্বারে দ্বারে গোলাপফুলের সংবাদ পৌঁছায় দিচ্ছেন।
জাকের পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম মোড়ল এ প্রতিনিধিকে বলেন, জাকের পার্টির চেয়ারম্যান আমাকে মনোনয়ন দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের পরে প্রতিক বরাদ্দ শেষে প্রচারনায় নামবো। ইউনিয়নবাসী আমাকে সমর্থন করবে বলে বিশ্বাস করি। আমি জাকের পার্টির পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে থেকে আজীবন কাজ করে যেতে চাই।
চতুর্থধাপে রাজৈর উপজেলার ১১ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ২৯ নভেম্বর মনোনয়নপত্র বাছাই । ২৩ ডিসেম্বর ভোটগ্রহন অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।
স/অ

