ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

৭ দিনের মধ্যে বানিয়াজান ইউনিয়নের দুটি ভাঙ্গা বেরী বাঁধ নির্মাণের নির্দেশ

চমক নিউজ, বেনাপোল অফিস
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

৭ দিনের মধ্যে বানিয়াজান ইউনিয়নের দুটি ভাঙ্গা বেরী বাঁধ নির্মাণের নির্দেশ

নেত্রকোণা থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- নেত্রকোণার আটপাড়ায় বানিয়াজান ইউনিয়নের চাড়িয়া বেরী বাঁধ ও দুওজ ইউনিয়নের চারিগাতীয়া বেরী বাঁধ পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম।

উপমন্ত্রীর আগমন উপলক্ষে ফুল দিয়ে বরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নেত্রকোণা-৩ আসনের সাংসদ অসীম কুমার উকিল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভি.পি লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো: খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু ও নির্বাহী অফিসার মো: শাকিল আহমদ, প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা ও সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

বরণ অনুষ্ঠানের পর চাড়িয়া (৩৬০ মিটার) ও চারিগাতীয়া (৩৪৫ মিটার) বেরী বাঁধ পরিদর্শন করেন এবং দুওজ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনায় বক্তব্য রাখেন। আলোচনা সভায় উপমন্ত্রী এনামুল হক শামীম ৭ দিনের মধ্যে বেরী বাঁধ নির্মাণের কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এছাড়া তিনি স্থানীয় এম.পি অসীম কুমার উকিলের দাখিলকৃত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন।

স/বি