ঢাকারবিবার , ২ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

৭১ জন কবির কবিতায় উত্তরায় বসলো ভিন্ন ধারার সাহিত্য আড্ডা 

চমক নিউজ মফস্বল বিভাগ
জানুয়ারি ২, ২০২২ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

৭১ জন কবির কবিতায় উত্তরায় বসলো ভিন্ন ধারার সাহিত্য আড্ডা

নিজস্ব প্রতিবেদক: ইউরেকার বটতলায় আজ যেন প্রাণের স্পন্দনে কবিদের আগমনে সাগরের ঢেউয়ের মতো উত্তাল। মুজিব বর্ষে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ৭১ জন কবির কবিতা পাঠে মুখরিত ইউরেকার বটতলা। কত বিচিত্র পরিবেশনায় গভীর স্বপ্ন নিয়ে লালিত হয়েছে কবির নির্বাক কলমে সবাক হাতে বিনিদ্র রাত্রি জাগরণের মনের অভিব্যক্তি আগ্নেয়গিরির লাভার মত উদগীরণ করে দিয়েছে হৃদয় থেকে কবিরা ইউরেকা বটতলায়।

নতুব বছরকে বরণ করে নিতে কবিদের ছিলো এই ভিন্ন ধরনের আয়োজন। উত্তরা ৮ নং সেক্টরে ইউরেকা স্কুলের বটতলায় আড্ডায় উপস্থিত হয়ে যারা আড্ডাকে সমৃদ্ধ করেছেন, তাঁরা হলেন- কবি অর্ণব আশিক, কবি অসীম ভট্টাচার্য, কবি আলী মুহাম্মাদ, কবি আলী হোসেন, কবি আল মামুন, কবি আকতার হোসেন, কবি আব্দুল মান্নান মান্না, কবি আতিকুল হাসান, কবি আজিম উল্যাহ হানিফ, কবি আরাফাত আসাদ, কবি আলহাজ্ব ড. শরীফ সাকী, কবি আলম মাহবুব, কবি আলী মুহাম্মাদ, কবি আরমান আজাদ, কবি আরিফ নজরুল, কবি আহসান আবীর ফারাবী,কবি আহ্‌মেদ এ টি এম ফারুক কবি ইভা আলমাস, কবি ইয়াছিন আরাফাত, কবি ইসমোতারা মনি, কবি এস এম শহীদুল্লাহ, কবি এম, কে সাইদুর,কবি এম এ আলীম, কবি খালেদা লিপি, কবি জহুরুল আনাম, কবি জাকির হোসেন, কবি জাহিদ মাহমুদ, কবি জাকিয়া আক্তার চৌধুরী, কবি জামান মনির, কবি দিল আফরোজ, কবি নাভিদ আমিন, কবি নায়লা পাইলট, কবি নিলুফার ইয়াছমিন, কবি নাহিদ নাহিদা, কবি নূর কিবরিয়া পলাশ, কবি পারভীন মিনু, কবি পিওনা আফরোজকবি ফাতেমা সাইফুল বীনু, কবি মনিরুল ইসলাম ভূইয়া, কবি মহসীন আহমেদ, কবি মঞ্জুর হোসাইন ঈসা, কবি মামুন সরকার, কবি মানিক মনোয়ার, কবি মাহমুদ হোসেন, কবি মাহাবুব আহমেদ মোল্লা, কবি মুস্তাহিদুর রহমান (মোস্তাহিত), কবি ও কণ্ঠশিল্পী মোকাররম হোসেন সজল, কবি মোঃ জিয়াউল রহমান মনির, কবি মোহাম্মদ শামীম মিয়া, কবি মোহাম্মদ শাহরিয়ার জামান, কবি রথীন্দ্রনাথ সরকার, কবি রাহুল রাজ, কবি রিয়াদ হায়দার, কবি রাকিবুজ্জামান লিয়াদ, কবি রুদ্র আমিন, কবি শব্দ নীল, কবি শফিউল গনি, কবি শফিকুল ইসলাম, কবি শাহেদ বিপ্লব, কবি শাফায়েত ঢালী, কবি সাইফুল বিন হানিফ, কবি সাহেল মাহমুদ, কবি সোহেল রানা, কবি সৈয়দ আহসান কবীর, কবি হাসান মাহমুদ, কবি হাসান নাসিদ, কবি হাবীব সাখাওয়াত, কবি হারুনুর রশীদ।

অনুষ্ঠানের আয়োজনে যারা ছিলেন- কবি ও ছড়াকার নুরুজ্জামান ফিরোজ, কবি ও নাট্যকার রকিব লিখন এবং কবি ও আবৃত্তিকার তাছলিমা শাহনূর। আয়োজক কমিটির সহযোগী হিসেবে ছিলেন কবি রবিউল ইসলাম।

কবি রকিব লিখন জানান, উত্তরায় বিভিন্ন সংগঠন থাকলেও নিয়মিত সাহিত্য চর্চার কোন সংগঠন ছিলো না। ফলে এখানকার অনেক কবি, উর্ত্তি লেখক ও সাহিত্য প্রেমীরা সাহিত্য রসবোধ থেকে বঞ্চিত হতো। সেই উপলব্ধি থেকে এই সাহিত্য আড্ডার উদ্যোগ। আগামীতে এই আয়োজন অপসাংস্কৃতি রোধ ও নতুন লেখক সৃষ্টিতে ভূমিকা রাখবে বলেই সুধি সমাজ বিশ্বাস করে।

স/এষ্