২১ আগস্ট হামলাকারীদের ফাঁসীর দাবিতে গৌরীপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল
ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান শেখ বিপ্লব ।। ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসীর দাবিতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে গৌরীপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় পাবলিক হল মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সানাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক উপ-কমিটির সদস্য মোর্শেদুজ্জামান সেলিম।
এতে বক্তব্য রাখেন, মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল ফারুক, রামগোপালপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহ আলমগীর, মাওহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, গৌরীপুর উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন প্রমুখ।
স/বি

